জুড়ীতে আগুন নিয়ে মিথ্যা গুজব : ব্যবস্থা নেয়ার আশ্বাস ওসির
মৌলভীবাজারের জুড়ীতে আগুন লাগার মিথ্যা গুজবে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। বুধবার (৯ জুন ) দুপুরে কুলাউড়া ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেয়া হয়।
কুলাউড়া ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ১২টা ১৩ মিনিটে কুলাউড়া ফায়ার স্টেশনের সরকারি নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ০১৮৩৩৪২৮৬৪১ নম্বর থেকে ফোন দিয়ে জুড়ীতে আগুন লাগার খবর দেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা দুটি গাড়ি নিয়ে দ্রুত জুড়ীতে পৌঁছান। জুড়ীর চৌমুহনীতে এসে ওই নাম্বারে ফোন দিলে অজ্ঞাত ব্যক্তি বেলাগাঁও গ্রামে আগুন লেগেছে বলে জানান। কিন্তু বেলাগাঁও গ্রামে গিয়ে আগুন লাগার কোনো সত্যতা না পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা ফিরে আসেন।
এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি জুড়ীতে অবস্থানকালে সমগ্র উপজেলায় আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাত ব্যক্তি কর্তৃক বেলাগাঁও গ্রামে আগুন লাগার খবর জনসাধারণকে বললে সাথে সাথে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে বেলাগাঁও গ্রামের দিকে ছুটতে থাকেন। ফায়ার সার্ভিস ও সাধারণ জনতার পাশাপাশি জুড়ী থানা পুলিশও বেলাগাঁও গ্রামে উপস্থিত হয়। কিন্তু আগুনের কোনো সত্যতা না পেয়ে ফিরে আসে।
পরবর্তীতে আগুন লাগার গুজবটি সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের প্রতি অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কুলাউড়া ফায়ার স্টেশনের অফিসার উপেন্দ্র কুমার সিংহ বলেন, জুড়ীতে আগুন লাগার ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। জুড়ীতে অবস্থানকালে আগুনের সত্যতা না পেয়ে আমরা ফিরে আসি। আগুন লাগার মিথ্যা সংবাদ নিয়ে গুজব রটনাকারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি জুড়ী থানা পুলিশও ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। অবশেষে আগুন লাগার বিষয়টি গুজব প্রমাণিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। যে ব্যক্তি জুড়ীতে আগুন লাগার গুজব ছড়িয়েছে তার বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি এ ধরনের গুজব রটনাকারীর বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied