ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ফুলছড়িতে সরকারি জলাশয়ের মাছ আহরণে বাধা প্রদানের অভিযোগ


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১২:২০

গাইবান্ধার ফুলছড়িতে সরকারি জলাশয়ের মাছ আহরণে ইজারাদারকে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অব্যাহত হুমকির কারণে দরিদ্র মৎস্যজীবী সংগঠনের সদস্যরা মাছ আহরণ করতে পারছেন না।

জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ফুলছড়ি বদ্ধ ঘাঘট নদী গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলা ১৪২৮ হতে ১৪৩০ সন পর্যন্ত তিন বছর মেয়াদি ইজারা গ্রহণ করে দিগন্ত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সে মোতাবেক সমিতির সদস্যরা ওই বদ্ধ জলাশয়ে মাছ চাষ করেন। সম্প্রতি ইজারাদারের লোকজন উক্ত জলাশয়ে মাছ আহরণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত বাউশি বালুচর গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারী ও তার লোকজন বাধা প্রদানসহ মাছ আহরণ না করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে দিগন্ত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিজয় কুমার সরকার গত ২৭ অক্টোবর ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে থানা পুলিশ ও প্রশাসন দিগন্ত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মাছ আহরণে আর কোনো বাধা প্রদান করা হবে না বলে মৎস্যজীবীদের আশ্বস্ত করেন। এর পরিপ্রেক্ষিতে মৎস্যজীবীরা গত সোমবার ইজারাকৃত বদ্ধ জলাশয়ে মাছ আহরণ করতে গেলে মোহাম্মদ আলী ব্যাপারীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল বাধা প্রদান করে। এ সময় তারা মৎস্যজীবী সমিতির দুই সদস্যকে লাঞ্ছিত করে। সমিতির সভাপতি বিজয় কুমার সরকার বিষয়টি তাৎক্ষণিক মুঠোফোনে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিনকে ঘটনাস্থলে প্রেরণ করেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।

দিগন্ত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিজয় কুমার সরকার বলেন, আমরা মৎস্যজীবীরা মাছ আহরণ করতে না পেরে থানায় মামলা ও প্রশাসনকে অবহিত করি। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন স্যার মাছ আহরণে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকেই সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। শুধুমাত্র আমরা সংখ্যালঘূ হওয়ার কারণে বৈধভাবে নেয়া ইজারাকৃত জলাশয়ে মাছ আহরণ করতে পারছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৎস্যজীবী সমিতির সভাপতি কর্তৃক মামলা প্রত্যাহারের অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য বলেছি। তবে মাছ আহরণে আর কেউ বাধা প্রদান করবে না।

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার বলেন, আমরা তিন বছরের জন্য ওই সমিতিকে জলাশয়টি ইজারা প্রদান করেছি। ইজারাদার শর্তানুযায়ী সেটি ভোগদখল করতে যা কিছু করার করবেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করা হবে। যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে, আইনগতভাবে যা হওয়ার তাই হবে।

এমএসএম / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত