তাড়াশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১৫ নভেম্বর দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দোলন চাপা ও আজকের জনবাণী পত্রিকায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও তার রাজনীতি প্রেক্ষাপট বিলুপ্ত করার জন্য হিংসাত্মকভাবে অপপ্রচার করে যে নিউজ প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রতিবাদী মিছিল নিয়ে এসে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, দেশীগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ, সগুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি এফ করিব চৌধুরী, নওগাঁ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক মোফাজ্জাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ অনেকে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার