বোদায় ছাত্রদল সভাপতি ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী
পঞ্চগড়ের বোদা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান শ্যামল। এর আগেও ২০১৬ সালে মনোনয়ন পেয়ে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভরাডুবি হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন আলালের কাছে। এবারও তিনি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী। বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তৎকালীন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজামালসহ ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ ডিসেম্বরে বোদা উপজেলার ৪নং কাজলদীঢ়ি কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রদল ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে স্থান পান ছাত্রদল নেতা মনিরুজ্জামান শ্যামল। ইউনিয়ন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সময়ের ব্যবধানে পাল্টে গেছে সেই চিত্র। বিএনপির রাজনীতি ছেড়ে ২০১২ সালের ডিসেম্বরে যোগদান করেন আওয়ামী লীগে। বনে যান ত্যাগী আওয়ামী লোগ নেতা। ইউনিয়ন আওয়ামী লীগের চলতি কমিটির সহ-সভাপতি তিনি। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেয়ে বিদ্রোহী প্রার্থীর কাছে ভরাডুবি হয় তার। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বলছেন, যারা দলের জন্য নিবেদিতপ্রাণ তাদের বাদ দিয়ে বিএনপি থেকে অনুপ্রবেশকারী কোনো হাইব্রিড নেতাকে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে নৌকার ভড়াডুবি ঘটবে। ইউপি আওয়ামী পরিবার তা কখনো মেনে নেবে না। এ বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সুদৃষ্টি কামনা করছেন তারা।
তবে মনিরুজ্জামান শ্যামল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ২০১৬ সালের নির্বাচনেও নৌকা প্রতীক পেয়েছি। ২০০৩ সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, কত মন্ত্রী-এমপি দল পরিবর্তন করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন বাবু বলেন, মনিরুজ্জামান শ্যামল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এবারও তিনি নৌকা মার্কার প্রত্যাশী। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেছি।
এ বিষয়ে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি জানান, ২০১২ সাল থেকে শ্যামলকে আওয়ামী লীগে দেখেছি, এর আগে কী করেছে তা জানি না।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে