ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরবনে ভারতীয় জলদস্যুদের গুলিতে জেলে নিহত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-১১-২০২১ বিকাল ৫:৩

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় ট্রলারসহ ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা (৩০) নামে এক জেলে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাইয়ের ছেলে।

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া অন্য জেলেদের বেদম মারধর করে বলে জানান তিনি।

কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।

এমএসএম / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত