ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সড়কের কাজ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২১ বিকাল ৫:১৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. জসিম উদ্দিন বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন চলছে সমানতালে। তারই ধারাবাহিকতায় মিরসরাইয়ের রাস্তাঘাট, পুল-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। চলতি অর্থবছরে মিরসরাই উপজেলায় প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এখানকার একটি সড়কও উন্নয়ন ছাড়া থাকবে না। বুধবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় দুর্গাপুর ইউনিয়নের শহীদ নুরুল হুদা সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় উদ্বোধন পূর্ববর্তী সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এনামুল হক, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ হোসেন আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, যুগ্ম-সম্পাদক ফিরোজ মাহমুদ সুমন ও সদস্য মো. মিনাহি।

উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ডের সদস্য নওশের, বর্তমান নির্বাচিত সদস্য আলহাজ আবুল কাশেম প্রমুখ। উদ্বোধনকালে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাকী নিজামী।

মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, শহীদ নুরুল হুদা সড়কের জন্য মোট ৫৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ১০ ফুট প্রস্থ এবং ১৯০০ ফুট দৈর্ঘ্যরে এ সড়কের কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত