ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অগ্রণী ব্যাংক চট্টগ্রাম প্রেসক্লাব শাখার ম্যানেজারের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১১-২০২১ বিকাল ৬:১৬

অগ্রণী ব্যাংক চট্টগ্রাম প্রেসক্লাব শাখার ম্যানেজার ও অগ্রণী ব্যাংক অফিসার্স ফোরামের সভাপতি এবং অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের সহ-সভাপতি আনিছুল মোস্তফার পিতা সাবেক ইউপি সদস্য সমাজসেবক আবুল কালাম ৭৩ বছর বয়সে বুধবার (১৭ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনটে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আবুল কালামের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

আজ বাদ জোহর দাইয়াপাড়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখার ম্যানেজার আনিছুল মোস্তফা ও রূপালী ব্যাংক জুবিলী রোড শাখার ম্যানেজার আরিফুল মোস্তফা। তারা জানান, তাদের ছোট ভাই আমেরিকা প্রবাসী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে। সে এলে তাদের গ্রামের বাড়ি কুতুবদিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সমাজসেবক আবুল কালাম দক্ষিণ ধুরুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১৯৭৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি তিন ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরোপ্রধান এস এম পিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির