ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:২৯
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তানোর সরকারি আবদুল করিম সরকার ডিগ্রি কলেজ হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়।
 
কর্মশালায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন। এতে বক্তব্য দেন তানোর থানার এসআই হাফিজুর রহমান। এর আগে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন- এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল, মানবকল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার লাইলী খাতুন, উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম ও মুনিরুল ইসলাম। এছাড়াও কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন বিভিন্ন কমিটির সদস্যগণ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে এসআই হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।
 
তিনি আরো বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করণীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন