ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

সিংগাইরে তুচ্ছ ঘটনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা : আটক ১


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১০:২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে নাসির উদ্দিন (২৭) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে নিহতের বাড়ির সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ জাফর নামে একজনকে আটক করছে বলে জানা গেছে। নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মো. ইসহাকের ছেলে ও এক কন্যাসন্তানের জনক। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, হত্যার ঘটনার আগের দিন মঙ্গলবার (৮ জুন) বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজী সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে সামান্য মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজী সফরের পরিবারের ১০-১২ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাসির ও তার দ‍ুই ভাই এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজী সফরের ছেলে লাবু চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, নাসিরের পরিবারের লোকজনের পাল্টা মারধরে ঘটনার মূল হোতা লাবু আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ

মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ