ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

১৫ কোটি টাকা পাওনা পরিশোধের দাবি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:২৪

ঠাকুরগাঁওয়ে পিএফ ফান্ড ১ দশমিক পাওনা, ২ দশমিক ৮৮ পাওনা, ইক্ষু আবাদ নিয়ে আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের গ্র্যাচুইটি বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঠাকুরগাঁও চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে এ সমবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে সমাবেশে সংগঠনের অন্যতম সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উত্তীর্ণ কমিটির সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনাইত আলী, ঠাচিক আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক ল্যাবরেটরি বিভাগের অবসরপ্রাপ্ত ডিএম মাহমুদুর রহমান, ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য আমজাদ হোসেন।
 
বক্তারা অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা প্রায় ১৫ কোটি টাকা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। পরিশোধ না হলে সমাবেশ থেকে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে