ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাটমোহরে ৭ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে অব্যাহতি


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:২৬

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অম্যান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাবনার চাটমোহরে ৭ আ’লীগ নেতাকে দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি গোলবার হোসেন, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ‍এবং সদস্য রজব আলী বাবলু। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অব্যাহতির কারণসহ বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী ও জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে গঠনতন্ত্রের ৪৭(ট) ধারা মোতাবেক তাদের দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো বলে সংবাদ সম্মেলনে সভাপতি নজরুল ইসলাম জানান। 

সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, উল্লিখিত বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সংগঠনের যারাই কর্মকাণ্ডে লিপ্ত হবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়