মিরসরাইয়ে শ্রী শ্রী গীতা সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চট্টগ্রামের মিরসরাইয়ের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর বাসস্ট্যান্ডের যুব সমাজের উদ্যোগে শ্রী শ্রী গীতা সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্রী শ্রী গীতা পাঠ, সনাতন ধর্মসভা ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও বারণী স্নানঘাটের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ বাবু স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য শহিদুল্লাহ, আজাদ উদ্দিন, আশরাফ উদ্দিন ফারুক, মাঈন উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বাবু স্বপন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠন করতে হলে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবার আগে আমরা মানুষ। তাই ধর্মের আগে মানুষ হিসেবে সবাইকে দেখা উচিত।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied