ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে পীর ইয়াসিনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:৫৬
রাজশাহীর তানোর পৌর এলাকার শিতলীপাড়া গ্রামে খানকা পীর ইয়াসিনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে তার সাবেক স্ত্রী কুমকুম বেগম তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া শিতলীপাড়া গ্রামের কাওসার আলীসহ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ ইউএনও বরাবর দাখিল করেছেন। 
 
অভিযোগ সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে শিতলীপাড়ায় খানকা পীর ইয়াসিন আলী নারী-পুরুষ নিয়ে উচ্চৈঃস্বরে গভীর রাত পর্যন্ত জিকির, ওরশ ও গানবাজনা করেন, যা গ্রামের লোকজন বাধা প্রধান করেন। গাঁজাসহ বিভিন্ন নেশা-ভান করে বলে গ্রামবাসী একাধিকবার নিষেধ করলেও পীর ইয়াসিন তা শোনেন না। পক্ষান্তরে গালিগালাজ করেন বলে অভিযোগে জানা যায়।
 
এ নিয়ে ইয়াসিনের সাবেক স্ত্রী কুমকুম বেগম বলেন, বিভিন্ন মহিলা ও পুরুষ নিয়ে খানকায় আসর বসে মধ্যরাত পর্যন্ত। অনেকের সাথে আমার স্বামীর অবৈধ্য সম্পর্ক রয়েছে। আমি দেখে ফেললে ও প্রতিবাদ করলে আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়েকে মারধর করে। অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিয়েছি। কিন্তু আমার নামে যে বাড়ি আছে তা পীর ইয়াসিন দিচ্ছে না। আমার বাড়িতে গেলে আমাকে ও আমার মেয়েকে ইয়াসিনসহ তার মহিলা-পুরুষ সাগরেদরা মারধর করে। পরে শিতলীপাড়ার সব লোকজন এগিয়ে এলে ভয়ে ৯৯৯-এ ইয়াসিন কল দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ইয়াসিন একটি নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার নিয়ে বেসরকারি সংস্থা ‘রুলফাও’ এনজিওতে সমন্বয়ক হিসেবে কাজ করে। তারপরও আমাকে ও আমার মেয়েকে নির্যাতন করে চলছে।
 
পীর ইয়াসিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাবেক স্ত্রী আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে। পাড়ার লোকজনকে উস্কে দিচ্ছে। আমার সুনাম নষ্ট করছে। তার নামে বাড়ি নেই, জায়গা আছে। সে বাড়ির ভোগদখল করতে চায়। আমি এ নিয়ে আদালতে মামলা করেছি। মামলার মাধ্যমে তাকে সমুচিত জবাব দেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার