চবিতে ৩৪ বছরের আগে টিএসসির দাবি এখনো পূরণ না হওয়ায় হতাশ তথ্যমন্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় ৩৩-৩৪ বছর আগে সকল শিক্ষক-শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষেিত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসহ তৎকালীন শিক্ষার্থীরা একটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) জন্য গণদাবি জানিয়েছিলেন। তবে সেটি এখনো পূরণ না হওয়ায় প্রধান অতিথির বক্তব্য বিষয়টি তুলে ধরে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অন্য অ্যালামনাইদের মতো আমিও চাই চট্টগ্রাম শহরে টিএসসি করা হোক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চবির এ চাকসু ভবনের সামনে থেকে আমাকে অপহরণ করা হয়েছিল ১৯৮৮ সালের ১৪ ডিসেম্বর। তখন আমাকে হত্যাচেষ্টা করা হয়। শহরে আমাকে হত্যার খবর ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যে সাহস এবং শক্তি সঞ্চয় করেছি তা আমাকে রাজনৈতিক বন্ধুর পথ পাড়ি দিতে সহযোগিতা করেছে।
ক্যাম্পাসে হিন্দি, ইংরেজি সংস্কৃতির চর্চা না করে রবীন্দ্র, নজরুল জয়ন্তী উদযাপনের অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান বা সার্টিফিকেটের জন্য নয়; মুক্তবুদ্ধি, মুক্তমতের চর্চা হবে ক্যাম্পাসে। জ্ঞান এবং ন্যায়ভিত্তিক সমাজ ছাড়া গণতন্ত্র সুসংহত হয় না। যেখানে মুক্ত মতকে দমন করা হয়, সেখানে সমাজ বধির। আমরা জ্ঞানভিত্তিক বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি।
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন সার্বিক উন্নয়ন নয়। তাই গবেষণায় গুরুত্ব দিতে হবে আমাদের। বছরে অন্তত দুটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হোক। একজন প্রাক্তন ছাত্র হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের কোনো সাফল্য দেখলে অনুপ্রাণিত হই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ হলো যারা আন্তর্জাতিক র্যাংকিং নির্ধারণ করে তাদের সঙ্গে যোগাযোগের অভাব। তাই এদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সাবেক উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি