কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে চলবে বাংলাদেশ-পাকিস্তানের খেলা : সিএমপি
সাত স্তরের নিরাপত্তায় চট্টগ্রামে খেলবে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল। চট্টগ্রাম সফরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২৬ নভেম্বর। দল দুটি চট্টগ্রামে আসবে ২৩ নভেম্বর। এরপর থেকে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় তাদের রাখা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
পুলিশ কমিশনার জানান, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে ক্রিকেটারদের হোটেলে অবস্থানকালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে তিন স্তরের নিরাপত্তা এবং জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে চার স্তরের নিরাপত্তা দেয়া হবে। এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে- সড়কপথে এস্কর্ট প্রদান, বিমানবন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেলকেন্দ্রিক নিরাপত্তা, স্টেডিয়ামকেন্দ্রিক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে ৭ স্তরে নিরাপত্তা দেবে।
জামান / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি