ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপিতে চমক দেখাতে চান আবুল কাশেম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ২:৪৪

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চমক দেখাতে চান চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। আবুল কাশেম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিগত কয়েকটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হওয়ার পর তৃণমূল নেতাকর্মীরা একজন জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য পটিয়া উপজেলা ও দক্ষিণ জেলা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের নিকট দাবি জানিয়েছেন। 

ব্যবসায়ী নেতা আবুল কাশেম বর্তমান হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি এবং চরকনাই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পারণ করেছেন। তিনি বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতি, বৃহত্তর চাক্তাই শিল্প ও বণিক সমিতি,চট্টগ্রাম চেম্বার অব কর্মাসসহ এলাকার বহু শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজিক সাংস্কৃতিক ক্রীড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ব্যবসায়ী নেতা আবুল কাশেম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ফরম সংগ্রহ করে নৌকা প্রতীকের আবেদন করেছেন।

আবুল কাশেম জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত তিনি বিগত নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ঠিক না হওয়াতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত হতে হয়েছে বলে দাবি করেন, নির্বাচিত হলে পটিয়ার এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় এলাকাকে একটি মডেল আধুনিক ইউনিয়ন হিসেবে পরিনত করার ঘোষণা দেন। 

উল্লেখ্য, হাবিলাসদ্বীপ ইউনিয়নের যে সব প্রার্থী রয়েছেন তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গত নির্বাচনে পরাজিত প্রার্থী উপজলো আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফৌজুল কবির কুমার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেব সদস্য ইউনুচ খান জসিম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বয়ায়ক বিপ্লব দাশগুপ্ত, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা দেশরত্ন পরিষদের সভাপতি দিদারুল আলম জসিম, আবু ইউসুফসহ কয়েকজনের নাম পাওয়া গেছে।

আগামী ২৩ ডিসেম্বর পটিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির