ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ৩:৩১
সাভারে শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাভার উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সভাপতি নুরুল আমিন মামুন প্রমুখ। 
 
বক্তারা বলেন, সাভারের রাজফুলবাড়িয়ায় অবস্থিত ভার্সেটাইল এটায়ার লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় দুই শতাধিক শ্রমিকের মজুরি ও আইনানুগ পাওনাদি দেয়ার দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এর রেশ ধরে সে ঘটনার প্রতিবাদী সকল শ্রমিক নেতার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে ভার্সেটাইল এটোয়ার লিমিটেডের মালিকপক্ষ। 
 
মানববন্ধন থেকে শ্রমিকদের আন্দোলনে উস্কে দেয়াসহ নানা অভিযোগে শ্রমিক নেতা আহমেদ জীবন, আনিসুর রহমান, শাহ্ আলম, রতন হোসেন, মোতালেবসহ সাভার-আশুলিয়ার ১৩ জন শ্রমিক নেতার নামে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হু‍ঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
 
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতনে শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়ার সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি করছি।
 
তিনি আরো বলেন, যার জন্য আজ শ্রমিক নেতারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে আগামীতে কোনো শ্রমিক নেতাকে হয়রানি না করার আহ্বান জানাচ্ছি।
 
এ সময় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. বিপাশা আক্তার বৃষ্টি, গার্মেন্স শ্রমিক রূপালী আক্তার, শাহনাজ বেগম, বৃষ্টি আক্তার, কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার