ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন ফুলছড়ির কৃষকরা


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১২:১৬

সোনালি ধান কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। ফলে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। 

করোনার এই সময়ে দেশের মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। আক্রান্ত হয়েছে কৃষক-কৃষাণিরা। এরমধ্যে ও ফুলছড়ি  উপজেলার উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নসহ সব গ্রামে বিভিন্ন জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধান। সোনালি ধানের ঘ্রাণে ভরে আছে মাঠ। 

সরেজমিন উদাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে  দেখা যায়, মাঠজুড়ে সোনালি রোপা আমন ধানের ছড়া। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আর কদিন পর পুরোদমে ধান কাটা শুরু হবে। কৃষাণ-কৃষাণিদের ব্যস্ততাও বেড়েছে। আর কিছুদিনের মধ্যেই ধান কাটা-মাড়াই শেষ হলে ধান গোলায় তুলবেন চাষিরা ।

এদিকে নবান্ন উৎসব পালনের জন্য গ্রামবাংলায় কৃষকের ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি চলছে। এ সময় মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের বাড়িতে আমন্ত্রণ করার পাশাপাশি কৃষকের বাড়িতে নতুন চালের পোলাও, গরম গরম ভাঁপা পিঠা, রসে ভরা দুধচিতই, দুধপুলি, নকশি পিঠা, মুঠি পিঠা ও পায়েসসহ রকমারি লোভনীয় খাবারের ধুম পড়ে যায়। 

ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের কৃষক রইচ উদ্দিন সকালের সময় প্রতিনিধিকে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রোপ আমন ধানের ফলন ভালো হয়েছে। ৩৩ শতাংশ জমিতে ১৮ মণ  ধান পেয়েছি। সঠিক দাম পেলে আমরা কৃষকরা লাভবান হব। 

হরিপুর গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপ আমন ধানের ফলন ভালো হয়েছে। পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও এত বেশি ফলন হবে সেটা কল্পনাও করতে পারিনি। পাকা ধান কাটতে খুব ভালো লাগছে।

উদাখালী ইউনিয়নের হরিপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেসকাতুর রহমান বলেন, জমি চাষ দেয়া থেকে শুরু করে জমিতে সার প্রয়োগ পর্যন্ত কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বেশি ফলন পাবেন।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিন্টু বলেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম হওয়ায় গত বছরের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে। গত বছর কৃষক ধানের ন্যায্যমূল্য পাওয়ায় এবার বেশি জমিতে ধানের আবাদ করেছেন।

এমএসএম / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত