ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির গণঅনশন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৪:১৭

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (২০ নভেম্বর) সকালে শহরের কামালনগর এলাকায় ‍এ কর্মসুচি পালিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শেরআলী, মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া খুবই অমানবিক।

তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। বক্তারা এ সময় অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত