তাড়াশে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূকে পিটিয়ে আহত
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক দ্বন্দ্বে ইসমোতারা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে তারই দেবর ও তার লোকজন। শনিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধুর স্বামী আলম হোসেন জানান, তার ভাই শাকিন হোসেন, ভাইয়ের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন, শ্যালক চান আলী ও তার দুই ছেলে মনির ও রানা আহমেদ পাবিারিক দ্বন্দ্বে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তারা আমার ঘরে থাকা গহনা, নগদ টাকাসহ আসবাবপত্র লুট করে নেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে য্য়া। এ সময় গুরুতর আহতবস্থায় আমার স্ত্রী ইসমোতারাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্ত অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।
তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাজেদুর রহমান জানান, আহত রোগী ইসমোতারা খাতুনে হাত ভেঙ্গে গিয়েছে ও তার শরীরে শাবলের আঘাত থাকার কারণে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার