ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিয়োগের দাবিতে ১৩তম নিবন্ধনধারীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ২:১৪

‘এনটিআরসিএ কর্তৃক ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের সরাসরি নিয়োগ দেওয়ার কথা থাকলেও নিয়োগ পাননি একটি বড় অংশ। যারা পেয়েছেন তারা আদালতে রিট করে আদায় করে নিয়েছেন।’ রোববার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এনটিআরসিএ ১৩তম নিবন্ধিত, নিয়োগবিঞ্চত সনদধারী’ ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, এনটিআরসিএর পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি শিক্ষক নিয়োগের ক্ষমতাপ্রাপ্ত হয়। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলি, রিটেন, ভাইভা এবং চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।

তারা আরো বলেন, উত্তীর্ণ সকল প্রার্থীকে সরাসরি নিয়োগ প্রদান করার কথা থাকলেও এনটিআরসিএ তা প্রদান না করায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশ (২২০৭ জন) হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। তাদের রিটের বিপরীতে হাইকোর্ট নিবন্ধিতদের নিয়োগের পক্ষে রায় প্রদান করেন। পরে এনটিআরসিএ আপিল করলেও হাইকোর্ট রায় বহাল রাখেন।

এরপর এনটিআরসিএ গত ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আলাদা লিংকের মাধ্যমে স্বতন্ত্রভাবে ১০০ টাকা ফি নিয়ে একটি আবেদনের মাধ্যমে দুই হাজার ২০৭ জনকে নিজ উপজেলায় নিয়োগের সুপারিশ করেন।

এনটিআরসিএর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে বক্তারা বলেন, হাইকোর্টের রায়ের ফলে এনটিআরসিএ শুধুমাত্র রিট পিটিশনকারীদের নিয়োগ দেন। এতে আমরা বঞ্চিত হয়েছি, যা আমাদের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।

মানববন্ধনে নিয়োগবঞ্চিত প্রায় শতাধিক নিবন্ধনধারী উপস্থিত ছিলেন।

জামান / জামান

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে