ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় মেয়ে


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৩:৩১
রোববার (২১ নভেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মারা গেছেন কমলগঞ্জের সাবেক কৃতী ফুটবলার মিজানুর রহমান বাবু (৪৪)। বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। শোকে বিহ্বল স্বজনরা নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। এমন অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে রাজিয়া ইসলাম নিছা নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে সে বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয়। রোববার কমলগঞ্জের পতনঊষার এলাকায় এ ঘটনা ঘটে।
 
পরীক্ষার্থী নিছা কমলগঞ্জের পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বাবার মৃত্যুতে ভেঙে পড়া পরীক্ষার্থী নিছা স্বজন, সহপাঠী ও শিক্ষকদের উৎসাহে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যায়।
 
লিছার স্বজনরা জানান, রোববার সকালে নিজ বিদ্যালয়ের শিক্ষক আর সহপাঠীদেরর সহযোগিতায় চোখের পানি মুছতে মুছতে সে কেন্দ্রে যায়। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ভূগল ও পরিবেশ পরীক্ষায় অংশ নেয়।
 
পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বলেন, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালেই লিছার বাড়িতে ছুটে যাই। পরে তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাই।
 
আলাপকালে পরীক্ষা কেন্দ্রের সচিব কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। পরীক্ষা চলাকালীন আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর রাখি।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন