সাতক্ষীরায় আখেরি মোনাজাতে শেষ হলো আঞ্চলিক ইজতেমা
দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে সাতক্ষীরার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দা মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
প্রথম দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কুশলবিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।
পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন সাতক্ষীরা ইজতেমা ময়দানে।
বিশ্ব মুসলিম জাতির শান্তি ও কল্যাণে ফজরের নামাজের পর বয়ান শেষে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ, কাকরাইল ঢাকা।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত