ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:৩০
কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭০ হাজার ইয়াবা ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে। রোববার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।
 
র‌্যাব জানায়, রোববার ভোরে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া সেতু এলাকায় র‌্যাব-৭-এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।
 
ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার শ্যালিকার কাছ থেকে মিয়ানমারের অর্থ উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা