ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীর বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাপ্রত্যাশী এম মোস্তফা কামাল


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ২:৪৮

ফরিদপুরের মধুখালী উপজেলার ২নং বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী ও সমাজসেবক এম মোস্তফা কামাল। তিনি দীর্ঘদিন বাগাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

মো. মহিউদ্দীন মোল্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম মাস্টার, মো. আব্দুস সামাদ ফকির, মো. হবিবার শেখ, জাকির হোসেন বিশ্বাস প্রমুখ।

এ সময় এম মোস্তফা কামাল বলেন, এলাকার উন্নয়ন ও বিপদ-আপদে জনগণের পাশে ছিলাম। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই নির্বাচন করার প্রত্যাশা। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরছি। করোনা ভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রাখতে চেষ্টা করেছি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়লাভ করব ইনশা ‍আল্লাহ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত