ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরপূর্তি উদ্যাপন
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপূর্তি উদ্যাপন কারা হয়েছে। দিবসটি উদ্যাপনে সোমবার (২২ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। ‘বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর’ এ স্লোগানে জেলা পরিষদ অডিটরিয়ামের বিডি হলে কেক কেটে ৫০ বছরপূর্তি উদ্যাপন করা হয়।
পরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি সংস্থার নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার ওসি তানভিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন অর রশিদ, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরে সংস্থাটির সাফল্য ও শুভকামনা করেন অতিথিরা।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied