ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৩:১৭

সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি খলিলুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-১২। সে নাটোর জেলার সিংড়া উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামের মৃত মরু মণ্ডলের ছেলে। সোমবার (২২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, গত ৮ নভেম্বর তাড়াশ উপজেলার বারুহাস বাজার হতে সাবান কিনে নিজ বাড়িতে ফিরছিল ওই শিশু। পথিমধ্যে আসামির হাতে থাকা প্লাস্টিকের দুধের বোতল ওই শিশুকে স্থানীয় শরিফ চৌধুরীর বাড়ীতে পৌঁছে দিতে বলে। শিশুটি সরল মনে দুধের বোতলটি নিয়ে ওই বাড়িতে প্রবেশ করলে ধর্ষক খলিলুর রহমান শিশুটির পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। পরে শিশুর মুখে গামছা বেঁধে শরিফ চৌধুরীর বাড়ির দোতালার বেলকুনিতে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি টের পেলে ধর্ষক খলিলুর রহমান কৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে পরিবার তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশেধনী ২০০৩-এর ৯(১) ধারায় মামলা করে, যার নং-০৮ ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে র‌্যার-১২ তথ্যপ্রযুক্তির সাহায্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করে তাড়াশ থানায় হস্তান্তর করে। 

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন