ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফেসবুক ব্যবহারকে কেন্দ্র করে সকালে স্ত্রী আর রাতে স্বামীর আত্মহত্যা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৩:২৪

ফেসবুক ও ফোন ব্যবহারকে কেন্দ্র করে পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রী একে অপরের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। মৃতরা হলেন- উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুন (১৮) ‍এবং তার স্বামী কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারির ছেলে রাকিব ব্যাপারি (২৫)। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী মারিয়া খাতুন ও স্বামী রাকিব ব্যাপারির মধ্যে বিভিন্ন বিষয়ে বিবাদ লেগেই থাকত। বেশ কিছুদিন হলো মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহার নিয়ে একে অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে এ নিয়ে চরম আকার ধারণ করে। এর জের ধরে শনিবার (২০ নভেম্বর) মারিয়া বিষপান করে আত্মহত্যা করে।

মারিয়ার স্বামী রাকিব তাকে তার শ্বশুরবাড়ি দাফন শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে রাত ১২টার দিকে রাকিব মারা যান।

জানা যায়, রাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পারিবারিকভাবে বছরখানেক আগে তাদের বিয়ে হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়