ফুলছড়িতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এগিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এতে বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সাদেকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুগ্ম-আহ্বায়ক সোলায়মান হোসেন শহীদ, ডা. হামিদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উদাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ফুলছড়ি যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ সরকার, সাবেক ছাত্রদল নেতা আখতারুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, ফুলছড়ি উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প