ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আজ গোলাম হাবিবুর রহমান মধুর মৃত্যুবার্ষিকী


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১১:২৮
সাকিন সারিসুরি, হাড়কিপ্টে ধারাবাহিক নাটক যারা দেখেছেন, তাদের কাছে তিনি একজন অত্যন্ত পরিচিত অভিনেতা। সারিসুরি গাঁয়ের 'জনসন ডাকাত' কিংবা হাড়কিপ্টে হারাধন কাকার চরিত্রে অভিনয় করে তিনি হয়েছিলেন সমাদৃত। এই দুই ধারাবাহিক নাটক গত এক যুগের মধ্যে নির্মিত। তবে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ষাটের দশক থেকেই। বাবার কারণেই রেডিও নাটকে অভিনয় শুরু করেন, সংবাদও পাঠ করতেন। এরপর টিভি নাটক থেকে সিনেমার পর্দায় নিয়মিত অভিনয় করে গেছেন।
 
যৌথ প্রযোজনার 'অবিচার' ছবিতে অভিনয় করে ভীষণ আলোচিত হন। নায়করাজ রাজ্জাক 'বৈকুণ্ঠের উইল' অবলম্বনে সৎ ভাই ও সন্তান যখন শত্রু দুটি ছবি বানান। দুটি ছবিতেতে তিনি গ্রাম্য কুটিল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া আরো বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। 'সংশপ্তক' ধারাবাহিক নাটকেও ছিলেন। সালাউদ্দিন লাভলুর নির্মাণে বেশকিছু নাটক করেছিলেন। ২০১৬ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক