ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সিংগাইরে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ৪:৩৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে নাসির উদ্দিন (২৭) নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে নিহতের বাড়ির সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. বছির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (১০ জুন) সকালে ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ জাফর ও তোতা নামে দুজনকে গ্রেফতার করেছে। নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মো. ইসহাকের ছেলে ও এক কন্যাসন্তানের জনক। 

জানা গেছে, হত্যার ঘটনার আগের দিন মঙ্গলবার (৮ জুন) বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজী সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে সামান্য মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজী সফরের পরিবারের ১০-১৫ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  নাসির ও তার দ‍ুই ভাই এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজী সফরের ছেলে লাবু মিয়া চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

এদিকে, নাসিরের পরিবারের লোকজনের ওপর পাল্টা মারধরে ঘটনার মূল হোতা লাবু আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর জানাজা শেষে ধল্লা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, মামলার এজাহারভুক্ত একজন ও হত্যার সাথে জড়িত থাকার অভিযুক্ত আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান। 

এমএসএম / জামান

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা