আশুগঞ্জে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার
আশুগঞ্জে এক নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া এলাকার ফসলি জমি থেকে রাসেল মিয়া নামে ওই নৈশপ্রহরীর মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল একই উপজেলার সোহাগপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি তালশহরে অবস্থিত এসএমজি ব্রিকসের নৈশপ্রহরী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত সোমবার দুপুরে স্ত্রীর সাথে শেষ কথা হয় রাসেলের। এরপর থেকেই কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, নিহতের গলায় এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied