ভূঞাপুর ইউপি নির্বাচন : যাদের হাতে এলো আ’লীগের নৌকা
দেশে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সস্পন্ন হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী মাসের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ৬ ইউনিয়নে আ’লীগের প্রার্থীও চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নিয়ে গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক মুলতবি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌকার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এ উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৩ নৌকার প্রার্থীকে এবার পরিবর্তন করা হয়েছে। বাকি ৩ জন বর্তমান চেয়ারম্যানই পেয়েছেন নৌকা। নৌকার ৩ নতুন মুখ হলেন- মো. দিদারুল আলম খান মাহবুব (অর্জুনা), গোবিন্দাসী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক (অলোয়া)। বর্তমান তিন চেয়ারম্যান ও নৌকা প্রার্থী হলেন- নিকরাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়ন আ.লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও ফলদা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম তালুকদার।।
এদিকে, উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় ছয় প্রার্থীর নেতাকর্মীরা এলাকায় সোমবার রাতেই আনন্দ-উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। অনেকের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন। এখন নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের আমেজ। চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণার কমতি নেই তাদের। মনোনয়ন পাওয়ার পরপরই ফেসবুকে নৌকা প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থীদের নেতাকর্মীরা। নৌকার বিজয়ের লক্ষ্যে ফেসবুকেও ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied