ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের চকবাজারে জুয়ার আসরে অভিযানে আটক ১০


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:৩২

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডস্থ কালাম কলোনির ভেতরে খোকন কলোনির পরিত্যক্ত ঘরে জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এই মাদক ও জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করে আসছে। ‍এখানে রাত-দিন ২৪ ঘণ্টা সমানে চলত জুয়ার আসর, ছিল মাদকের ব্যবস্থাও। প্রতিদিন ল‍াখ লাখ টাকার মাদক-ইয়াবা বিক্রি হয়ে আসছে। পুলিশের সাথে একটি গ্রুপের সখ্যতা থাকার কারণে প্রকাশ্যে মাদক-ইয়াবা বিক্রি এবং জুয়ার আসর বসালেও পুলিশ গ্রেফতার করে না বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, আব্দুল খালেক ওরফে কুরা খালেক এই আখড়ার প্রধান নিয়ন্ত্রক। এটি পরিচালনা করত রহমান নামে তার এক সহযোগী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরদারির জন্য রাখা হয়েছিল অন্তত ১০ জন কর্মচারীও।

পুলিশ জানায়, চকবাজার ডিসি রোডের খোকন কলোনির পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসত। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ১৫৬টি খোলা তাস, ৪টি নতুন তাসের প্যাকেট এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় নগদ ২০ হাজারের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চকবাজার থানার মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে আটককৃতরা হলো- এসকান্দরুল হুদা (৩৪), জহির উদ্দিন (৩৩), মো. ডালিম (৩০), মো. তাজুল ইসলাম (২৬), মো. আলমগীর (৪৫), মো. সবুজ মিয়া (৩০), খলিলুর রহমান (২২), মো. হোসেন মিয়া (৩৮), আব্দুল মোতালেব (৪৫) এবং মো. শাহীন (১৮)। পলাতক আসামি করা হয়েছে চক্রের নিয়ন্ত্রক আব্দুল খালেক (৩৫) ও মো. আব্দুর রহমানকে (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহমানকে অভিযানে আটক করা হয়েছিল। তাকে থানায়ও আনা হয়। কিন্তু পুলিশের খাতায় তাকে পলাতক দেখানো হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৯২৯ টাকা ও ১৫৬ পিস তাস জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির