ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ফুলছড়িতে ইজিবাইকের হেডলাইট হিসেবে যুক্ত করা হচ্ছে এলইডি লাইট


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:৫৫
শীত আসার সাথে সাথেই গাইবান্ধায় ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক ও রিকসার সামনে এলইডি লাইটের ব্যবহার বাড়ছে। ‍এতে ঘটছে দুর্ঘটনা। 
 
বর্তমানে বাংলাদেশে ৮৭ হাজার ১৯১টি গ্রাম রয়েছে এবং প্রতিটি গ্রামে গড়ে ২৩২টি পরিবার রয়েছে। গ্রামের লোকেরা  শহরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে ভ্যান-ইজিবাইক-রিকসা। গ্রামের অনেক লোকেই নিজের আয়-রোজগারের জন্য এসব গাড়ি চালাচ্ছে।
 
গ্রাম থেকে শহরে ছুটে চলে হাজার হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানগাড়ি। শীত আসার সাথে সাথেই এসব ইজিবাইক ও ভ্যানগাড়ির হেডলাইট হিসেবে যুক্ত করা হচ্ছে এলইডি লাইট। রাতের আ‍ঁধারে স্পষ্ট দেখার জন্য এসব গাড়িতে ব্যবহার করে হয়ে থাকে এলইডি লাইট। আর এই এলইডি লাইটের তীব্র আলোর ঝলকানিতে বিপরীতমুখী যানবাহনের চালকরা কিছুই দেখতে পারছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত গাড়িগুলো ঝুঁকি বাড়াচ্ছে বড় ধরনের দুর্ঘটনার, সেই সাথে ঝুঁকি বাড়ছে প্রাণনাশের। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা এমনটাই জানাচ্ছেন।
 
কালির বাজার এলাকার আকাশ ভূঁইয়া জানান, রাতের অন্ধকার নামলেই এলইডি লাইটযুক্ত এসব ইজিবাইক ও ভ্যানগাড়ির বিপরীত দিক দিয়ে আসা যানবাহনের চালকের চোখ ধাঁধিয়ে যায়। এই এলইডি লাইট দুর্ঘটনার একটি বড় কারণ। পথ-ঘাট দাপিয়ে বেড়াতে দেখা যায় গাড়িগুলোকে। দ্রুত ছুটে চলা এসব এলইডি লাইটযুক্ত ইজিবাইক ও ভ্যানগাড়ির দিকে চোখ পড়লেই চোখ ধাঁধানো আলোয় সামনে বিপরীত দিক থেকে ‍আসা অন্য যানবাহনের চালকরা কোনোকিছুই স্পষ্ট দেখতে পায় না। এলইডি লাইটযুক্ত যানবাহনের চালকরা ভালোভাবে দেখতে পারলেও বিপরীতমুখী কোনো যানবাহনের চালকরা কিছুই দেখতে পারছেন না। বরং চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ফলে যত্রতত্র ঘটছে দুর্ঘটনাও। 
 
ভুক্তভোগী শাকিল আহমেদ জানান, শুধু ভ্যান-ইজিবাইক-রিকসা-অটো এসব গাড়িতেই এলইডি লাইটের ব্যবহার হয় না, আইন অমান্য করে কিছু কিছু মোটরসাইকেলেও হেডলাইটের পরিবর্তে ব্যাবহার হয়ে থাকে এলইডি লাইট, যা অন্যান্য চালক ও পথচারীদের দুর্ঘটনার কারণ।
 
ভুক্তভোগী পথচারীদের দাবি, যত দ্রুত সম্ভব এসব এলইডি লাইটের ব্যবহার বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, এতে হয়তোবা ছোটখাটো অনেক দুর্ঘটনা থেকে রেহাই মিলবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১

মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা

কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি

আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত