ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:২৭
পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডিলার বাদশা সুলায়মানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
 
জানা যায়, নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজির দাম ১০ টাকা হিস‍াবে নির্ধারিত ৩০০ টাকা। কিন্তু ১০ টাকার চেয়ে প্রত্যেকের কাছে অতিরিক্ত দাম নেন ডিলার বাদশা সুলায়মান। অতিরিক্ত অর্থ আদায় ও মূল্য তালিকা না থাকায় ওই পরিবেশকের বিরুদ্ধে অভিযোগ করেন সুবিধাভোগীরা। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। এ সময় সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত নেয়া টাকা জব্দ করে  ইউনিয়ন পরিষদের সচিবকে দেয়‍া হয় তাদের মাঝে ফেরত দেয়ায় জন্য। 
 
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এ জরিমানা করা হয়েছে।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়