লাউয়াছড়া বনে এক ঘণ্টা আটকা আন্তঃনগর পারাবত ট্রেন
সিলেট রেলপথের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের পাশের টিলার বিশাল একটি গাছ চলন্ত ট্রেনের ওপর উপড়ে পড়ে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ আপ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি গহীণ বনে এক ঘন্টা আটকা পড়ে। পাহাড়ি এলাকায় ট্রেন আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করছিল। দুপুর সোয়া ১২টার দিকে রেলপথের ধারের টিলার একটি বড় গাছ শিকড়সহ ট্রেনের ওপর উপড়ে পড়ে। এতে পাহাড়ি এলাকায় ট্রেনটি আটকা পড়ে। পাহাড়ি বনে ট্রেন আটকা পড়ায় প্রথমে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে গাছ উপড়ে পড়ার কথা জেনে যাত্রীদের মধ্যে স্তস্তি ফিরে আসে।
লাউয়াছড়া বনে গাছ পড়ে ট্রেন আটকে পড়ার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে গাছ কেটে সরানোর পর দুপুর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী ৭১৯নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
Link Copied