লোহাগাড়ার ৬ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আসন্ন ৬ ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বড়হাতিয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু, চরম্বা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, কলাউজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, পুটিবিলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউনিয়নে মো. হারুন রশীদকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর এবং আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর আর ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied