ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ইয়াবাসহ আটক ৮


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৫:২৯
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ইয়াবা পাচারকারীসহ ৮ জনকে আটক করে বাঁশখালী থানা পুলিশ। এসময় আটক ইয়াবা ট্যাবলেট পাচারকারীদের কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার হীলা নোয়াপাড়ার ৯নং ওয়ার্ড এলাকার মো. শফির ছেলে আব্দুর রহিম (২১), একই জেলার টোকনাফ থানার মেছনী নয়াপাড়া ৮নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম (২৮), বাঁশখালী থানার বাহারচড়া ইউপির ৭নং ওয়ার্ড এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল আবছার (২১), কক্সবাজারের টেকনাফ থানার হীলা পাড়া ৯নং ওয়ার্ডের আলী আহমদের স্ত্রী বানু বিবি (৪০), চকরিয়া থানার কেটখালীর নতুনপাড়া ৯নং ওয়ার্ডের মুহাম্মদ ইয়াছিনের ছেলে রশিদুল্লাহ (২৮) ‍এবং টেকনাফ থানার কুলাপাড়া ৬নং ওয়ার্ডের আব্দুস সালামের স্ত্রী রহিমা খাতুন।
 
এছাড়া নিয়মিত মামলার আসামি বাঁশখালী উপজেলার পুর্ব চাম্বলের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসেন বাবুল এবং থানায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাঁশখালী উত্তর জলদীর আব্দুল মাবুদের ছেলে নাছির উদ্দীনকে আটক করা হয়।
 
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি আছে দুজন। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন