ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে লোহাগাড়ায় দুরারোগ্যদের মাঝে অনুদানের চেক বিতরণ


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ রাত ১১:৪৩
চট্টগ্রামের লোহাগাড়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন অসহায় দুরারোগ্য রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধকার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব জিতু।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ মুুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপির সদস্য মুহাম্মদ এরশাদুজ্জামান চৌধুরী।
 
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের সমাজসেবা অধিদপ্তর দেশব্যাপী নগদ অনুদানের চেক প্রদান কর‍া হচ্ছে। এ সরকার প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুদানের চেক প্রদান সরকারের সফলতার অন্যরকম দৃষ্টান্ত।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি