বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুর এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে সড়ক অবরোধ করায় ঢাকা-গাজীপুর সড়কে চলাচল করা সব যানবাহন বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বুধবার মালিক কারখানায় এলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাই পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।
উল্লেখ্য, গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied