চন্দনাইশে এক রাতে ৫ গরু চুরি
চট্টগ্রামের চন্দনাইশে এক রাতে ৫টি গরু চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোররাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ হারলা আনোয়ার মাস্টার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে একটি সংঘবদ্ধ চোরের দল পালাক্রমে দক্ষিণ হারলা এলাকার মোজাফ্ফরের ২টি, আবদুল চত্তারের ১টি ও ছৈয়দ নুরের ১টিসহ মোট ৫টি গরু গোয়ালঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। গরুগুলোরআনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে মোজাফ্ফর বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য যে গত ২৩ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ১টি চোরাই গরুসহ ৫ জনকে আটক করেছিলেন। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied