ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সাথে পাংশা সার্কেলের নবাগত এএসপি সুমন কুমার সাহার মতবিনিময়


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৬:৭

রাজবাড়ীর পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাংশা সার্কেলের নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টায় পাংশা সার্কেল অফিস কার্যালয়ে পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেন তিনি। গত মঙ্গলবার (৮ জুন) তিনি সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে যোগদান করেন।

সংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলার আইনশঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উপস্থিত সাংবাদিকরাও তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতা কামনা করেছেন সিনয়ির সহকারী পুলিশ সুপারের (পাংশা সার্কেল) নিকট। মতবিনিময় সভায় সাংবাদিকরাও পেশাগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ৩৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি এপিবিএন-৮ ঢাকায় কর্মরত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর পাংশা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার যোগদান করায় ৮ জুন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১ নভেম্বর থেকে ২০২১ সালের ৮ জুন পর্যন্ত পাংশা সার্কেলে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ-জামান।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়