ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মুক্তিযোদ্ধার জমি দখলে নিতে চান কাউন্সিলর বারেক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৪:৩০
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বারেকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মেয়ে ভুক্তভোগী মনোয়ারা বেগম।
 
লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, স্থানীয় কাউন্সিলর বারেকের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের খরিদা বসতভিটা জবরদখলের প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা এবং থানায় জিডিও করেও কোনো সহায়তা পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।
 
মনোয়ারার স্বামী আবদুল হাই বলেন, বারেক কাউন্সিলর তাদের বসতভিটার পাশের একটি জায়গা বায়না করেন। এরপর থেকে কাউন্সিলর বারেকের ব্যক্তিগত সহকারী শাহাবুদ্দিন তাদের দলবল নিয়ে জোর করে মুক্তিযোদ্ধার পরিবারের বসতভিটায় বাউন্ডারি দেয়াল নির্মাণের প্রচেষ্টা চালায়। কাউন্সিলর বারেক তাদের বসতভিটা ছেড়ে দিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে।
 
মুক্তিযোদ্ধর মেয়ে ভুক্তভোগী মনোয়ারা বেগম এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- মনোয়ারা বেগমের স্বামী আব্দুল হাই, দেবর আবদুচ ছাত্তার, আত্মীয় রুহুল আমিন প্রমুখ।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির