ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বরণ করে নিতে পবিপ্রবিতে আলপনা উৎসব
প্রতি বছরের ন্যায় এবারও ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বরণ করে নিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে শুরু হয়েছে আলপনা উৎসবের কার্যক্রম। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় পবিপ্রবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন শুরু হয়।
শুরুতে তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন নকশা অঙ্কন করেন। এসব বাহারি নকশাকে বর্ণিল সাজ দিতে অনেক তরুণ-তরুণী রং ও তুলি হাতে নানা রংয়ের মিশ্রণে আলপনায় রাঙিয়ে তোলেন পবিপ্রবি ক্যাম্পাসকে। নানা ধরনের ফুল, গাছপালা, ঘর-বাড়ি, সূর্য ও অনেক ধরনের রঙিন চিত্র স্থান পেয়েছে উক্ত আলপনায়। আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর) পর্যন্ত ক্যাম্পাসের আরো বিভিন্ন পয়েন্টে আলপনায় সজ্জিত করার কাজ করে যাবেন আলপনাপ্রেমীরা।
এ সময় অনেক তরুণ-তরুণী ও সৌন্দর্যপ্রেমীর ভিড় করে আলপনা উৎসবকে উপভোগ করতে আসেন এবং তারা আলপনা উৎসবকে ঘিরে ফটোশুট করেন।
পবিপ্রবি ক্যাম্পাসকে বর্ণিল সাজে রাঙিয়ে তোলার মূল উদ্দেশ্য ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের একটি সুন্দর ও প্রাণবন্ত ক্যাম্পাস উপহার দেয়া। এমনটিই জানিয়েছেন আলপনাপ্রেমীরা।
আলপনা উৎসব উপলক্ষে পবিপ্রবির শিক্ষার্থী রেজওয়ানা হিমেল বলেন, পবিপ্রবিতে যারা আসন্ন ২৭ তারিখ (শনিবার) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে আসছে তারা এ ক্যাম্পাসে নতুন এবং তারা আমাদের অতিথি। আমরা চাই তাদের একটি সুন্দর ও বর্ণিল ক্যাম্পাস উপহার দিতে। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন চলবে ২৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রায় ৪ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।
এমএসএম / জামান
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
Link Copied