ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সাতক্ষীরায় ১০০ টাকায় নিয়োগ পেলেন ৪১ জন পুলিশ সদস্য


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ১:১৫

দুর্নীতিবাজ, রাজনীতিক, জনপ্রতিনিধি, পুলিশের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বাড়িতে বা সমাজের হোমরা-চোমরাদের সান্নিধ্যে এবার আর চাকরিপ্রার্থী বা তাদের স্বজনদের আনাগোনা দেখা যায়নি। চাকরির জন্য জমি ও সহায়-সম্পদ বিক্রি বা ব্যাংক এনজিও থেকে ঋণ নেয়ার কোনো খবরও শহরের চায়ের আড্ডায় শোনা যায়নি। চাকরিপ্রার্থীদের তালিকা নিয়েও কোনো রাখঢাক করা হয়নি। এমনভাবে সাতক্ষীরায় নিয়োগ সম্পন্ন হলো পুলিশের কনস্টেবল পদে। সাড়ে ৬ হাজার আবেদনকারীর মধ্যে নিয়োগ পেয়েছেন ৪১ জন।

নিয়োগকারী পুলিশ কর্মকর্তাদের দাবি, সব ধরণের প্রভাবমুক্তভাবে যথাযথ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া কনস্টেবলরা পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছ্বসিত।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, সাতক্ষীরায় ৪১টি পদের বিপরীতে আবেদন করেছিলেন সাড়ে ৬ হাজার জন। এরমধ্যে মাঠ পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন ১ হাজার ৬৪০ জন। তারমধ্যে লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেন ৩০৮ জন। উত্তীর্ণ হয়েছিলেন ১১৩ জন। ২৪ নভেম্বর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় ৪১ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়। ফলাফল ঘোষিত হয় সোমবার সন্ধ্যার দিকে।

সরকারি চাকরি পেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে প্রতিনিয়ত। তবে সাতক্ষীরায় ৭টি ধাপে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হয়েছে কনস্টেবলদের। চাকরি নামক সোনার হরিণ পেয়ে ব্যাপক খুশি নিয়োগ পাওয়া কনস্টেবলরা। তাদের আশা, চাকরির উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন তারা।

চাকরি পাওয়া সদর উপজেলার দেবনগর গ্রামের নাজমা খাতুন জানান, তারা ২ বোন। তিনি বড়। ভাই না থাকায় প্রতিবেশীরা বাবাকে প্রায়ই বলত বিয়ে দিতে। কিন্তু আমি বাবাকে বলতাম, আমাকে নিয়ে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। আমি ঠিকই তোমাদের উপার্জন করে খাওয়াব। বাবা বলতেন, চাকরি পেতে গেলে তো টাকা লাগে। আজকে বাবার ওই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি।

ঘুষ ও তদবির ছাড়াই চাকরি পাওয়ায় খুশি অভিভাবকরাও। যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে কলারোয়ার খলসি গ্রামের আনোয়ারা খাতুন জানান, ছেলে আজিজুল ইসলামকে নিয়ে খুবই হতাশ ছিলাম। ও কলেজে পড়ে। ভাবতাম, ১৫-২০ লাখ টাকা দিয়ে চাকরি পাওয়ার সামর্থ্য আমাদের নেই। স্বামী যা আয় করে, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু আজ প্রমাণিত হয়েছে, চাকরি বিনা পয়সায়ও হয়।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪১ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে অনুসরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা ও নারী কোটা। মাত্র ১০০ টাকা খরচ করে চাকরি পেয়েছে ৪১ জন তরুণ-তরুণী।

তিনি আরো জানান, সাতক্ষীরায় ৪১টি পদের বিপরীতে আবেদন করেছিলেন সাড়ে ৬ হাজার জন। এরমধ্যে ১৪, ১৫ ও ১৬ নভেম্বর মাঠ পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন ১ হাজার ৬৪০ জন। পরবর্তীতে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় জন্য যোগ্যতা অর্জন করেন ৩০৮ জন। তারমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৩ জন। তাদের মধ্য থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় ২৪ নভেম্বর ৪১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম বলেন, লাখ লাখ টাকার ঘুষ-উৎকোচের বিনিময়ে আগে নিয়োগ দেয়া হতো। আগে দেখতাম জনপ্রতিনিধিদের বাড়িতে, পুলিশের সোর্সদের মাধ্যমে নিয়োগের জন্য লাইন পড়ে যেত। যে কয়জনের চাকরি হতো তার দশগুণ বেশি মানুষের কাছ থেকে টাকা নেয়া হতো। টাকা দিয়েও চাকরি না পাওয়া ব্যক্তিদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে দেখা যেত। কিন্তু এবার আমরা দেখলাম ৭ হাজার মানুষ চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছিল। তার মধ্য হতে ৪১ জনকে নিরপেক্ষভাবে নির্বাচিত করা হয়েছে। এর ফলে হতাশ হয়েছে দুর্নীতিবাজরা। আগামীতেও যেন প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে বাছাই করা হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে এটা দেশবাসী আশা করে।

জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার কথা উল্লেখ করে আগামীতে সকল নিয়োগে এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানান। এটা দুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

এমএসএম / জামান

ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার

ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি

নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ঈদ উপহার পেলেন ২১১৮টি পরিবার

বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা