ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:৩০

দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অরগানাইজেশন (জেইউডিও) এবং রানার্সআপ হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উৎসবের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় দেড় মাসব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেলিম আল দীন মুক্তমঞ্চে কয়েকশ শিক্ষার্থীর উপস্থিতিতে উৎসবমুখর এক আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির,"ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ প্রমুখ।

এর আগে একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগিতাটির সেমিফাইনাল ও কলেজ পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এ বছর জেইউডিও ১৬তম আন্তঃবিশ্ববিদ্যালয়, ১০ম আন্তঃকলেজ ও ১০ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ আয়োজন করে। সংসদীয় ধারার এ বিতর্কে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩২টি করে ৯৬টি দলের ৩০০ জন বিতার্কিক অংশগ্রহন করেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'ডিবেটার অব দ্য ফাইনাল' হন সিইউডিএসের অর্জন ত্রিপুরা এবং 'ডিবেটার অব দ্য টুর্নামেন্ট' হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের এস এ সাগর। 

বিতর্কে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ এবং রানার্সআপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ সিলেট গভ. পাইলট হাই স্কুল। অন্যদিকে বারোয়ারী বিতর্কে প্রথম হয়েছেন সাদমান রহমান শাবাব (মনিপুর উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় মিরাজুল ইসলাম (ঢাকা কলেজ) ‍এবং তৃতীয় হয়েছেন সৈয়দুর রহমান (ঢাকা কলেজ)।

এর আগে গত ৮ অক্টোবর ‘কণ্ঠে ভাঙুক কালের প্রাচীর' স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানেইজেশন (জেইউডিও) অনলাইনে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ ‘প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন