টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর অ্যাপ্রোচে ধস
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর অ্যাপ্রোচ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত দুদিনের ভারি বর্ষণের ফলে এমন ধসের সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
নাগরপুর-মির্জাপুর-মোকনা সড়কে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পূর্ব পাশে সরেজমিন দেখা যায়, সেতুর শেষ অংশ থেকে নির্মিত অ্যাপ্রোচ সড়কের প্রথমাংশই ধসে গেছে। এতে সড়কের এক পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের গাইড ওয়ালের ব্লকগুলো সরে গিয়ে মাটি ধসে গেছে। এতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ২০১৭ সালে উদ্বোধন করা হলেও এর এক বছর না যেতেই সেতুর উপরিভাগের বিভিন্ন স্থানের ঢালাই উঠে গিয়ে সেতুতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে সেতুর ওপর দিয়ে খুব ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে চালকদের।
বাসচালক সাইফুল ইসলাম বলেন, দ্রুত সেতু ও এর অ্যাপ্রোচ সড়কের সংস্কার প্রয়োজন। তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী এসএম আলামিন বলেন, কেদারপুর শেখ হাসিনা সেতুর উপরিভাগের গর্ত ও এর অ্যাপ্রোচ সড়কে ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছি। সেখানে স্থায়ীভাবে গাইড ওয়াল মেরামত করছি, যাতে বৃষ্টির পানি লিক করতে না পারে। ব্রিজের উপরিভাগের গর্তগুলো মেরামত করা হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied