টঙ্গীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ বছরের নারীকে খুনের দায়ে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করায় স্বপ্না রায় ওরফে ফাতেমা আক্তার সুমি (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। স্বপ্না রায় ৭-৮ বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন। এ বিষয়ে ঘটনার দিন (১৬ মে ২০২১) রাতে নিহতের বড় মেয়ে তুলি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সিলেট থেকে গ্রেফতার করে অভিযুক্ত সৈজ উদ্দিন খান (৭০) নামের বৃদ্ধকে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযুক্ত বৃদ্ধর তথ্যে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. হাসিবুল আলম জানান, বৃদ্ধ কয়েক বছর যাবৎ নিহত স্বপ্না রায় ওরফে ফাতেমা আক্তার সুমির (৩০) সাথে ভালো সম্পর্ক করেন। গত কয়েক মাস যাবৎ বিয়ের প্রস্তাব দিলে প্রস্তাব প্রত্যাখ্যান করেন স্বপ্না। এতে উত্তেজিত হয়ে স্বপ্নাকে চাকু দিয়ে আঘাত করেন ওই বৃদ্ধ। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত অভিযুক্ত সৈজ উদ্দিন খানকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম সেবা) ও গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশের দিকনির্দেশনায় এসআই শেখ সজল হোসেনের অক্লান্ত পরিশ্রমে অতিদ্রুত হত্যার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার সম্ভব হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন