সহকারী জজের ক্ষমতার দাপট থেকে বাঁচতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
সহকারী জজের ক্ষমতার দাপট থেকে বাঁচতে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে৷ লোহাগাড়া উপজেলার কলাউজানের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জাকারিয়া আয়ুব (৭০) ও তার পরিবারের সদস্যরা গত বুধবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় কেরানীহাটে চট্টগ্রাম সংবাদ হলরুমে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মো. আয়ুব অভিযোগ করে বলেন, আমার এলাকার প্রতিবেশী জামাল উদদীন ইউসুপকে আমার আপন ৩ ভাই মিলে এওয়াজনামা দেন খতিয়ানের ৩ দাগে মিলে। কিন্তু মো. জামাল ইউসুপ আমার আরেক প্রতিবেশী মো. আনিসের ছেলে জজসাহেব আব্বাস উদদীনকে ধরে একটি দাগে দখল করার পাঁয়তারা চালালে আমরা আইনের আশ্রয় নেই। কিন্তু আমার প্রতিবেশী মো. আববাস জজ হওয়ার সুবাদে তার প্রত্যক্ষ শেল্টারে আমরা লোহাগাড়া থানাসহ কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে সহযোগিতা পাচ্ছি না।
তিনি আরো অভিযোগ করেন, গত ২৮/০৯/২০২০ তারিখে আমার ভাইকে মেরে মৃত্যুর মুখে ফেলে দিলে লোহাগাড়া থানায় একটি হত্যাচেষ্টা মামলাও হয়। আর ওই মামলায় আমাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেন লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত। এই ভক্ত দত্ত সরাসরি জজ আব্বাসের শেল্টারে আমাকে মিথ্যা মামলাসহ বিভিন্ন কিছুতে জড়ো হবে মর্মে হুমকি প্রদর্শন করেন। এমনকি আমাকে গত কয়েক দিন আগে ওসির নির্দেশ বলে থানায়ও প্রবেশ না করতে বলে। এমনকি আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়াবে মর্মে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।
এদিকে সংবাদ সম্মেলনের বিষয়ে এসআই ভক্ত বলেন, আমি ওসি স্যার ও সার্কেল স্যারের নির্দেশে সুষ্ঠু তদন্ত করে মামলাটির ফাইনাল রিপোর্ট দিয়েছি। তবে উল্টো আমাকে হয়রানি করার ফলে আয়ুব গংদের বিরুদ্ধে আমি মামলা করব।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২